ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
নজরুল বিশ্ববিদ্যালয়

অসুস্থ শিক্ষার্থীকে ডেকে নিয়ে র‍্যাগিং, লিখিত অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১১ সেপ্টেম্বর ২০২৩
অসুস্থ শিক্ষার্থীকে ডেকে নিয়ে র‍্যাগিং, লিখিত অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সতর্কবাণী সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থামছে না র‍্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশেপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের উপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র‍্যাগিং।

সোমবার (১১ সেপ্টেম্বর) র‍্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন  ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।  

লিখিত অভিযোগে বলা হয়, শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদেরকে নিয়মিত র‍্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।  

Advertisement

প্রতিদিন রাতে ৩/৪ ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং করা হচ্ছে। এমনি অসুস্থ থাকা শিক্ষার্থীকে নানারকম হুমকি দিয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করেছে। অভিযোগ পত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন এর নাম উল্লেখ করে বলা হয়েছে, সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরকেও একই কায়দায় র‍্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেছি। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয় তারা করবেন আর আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!