মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তারা নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
সরেজমিনে দেখা যায়, দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা এক দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন। তাদের এক দফা দাবি হচ্ছে চাকরি স্থায়ীকরণ করা।
.png)
অবস্থান নেওয়া কর্মচারীরা জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাদের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি দেওয়া হয়।