রোববার (৯ জুলাই) টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ববিতে এ ইউনিটে মোট আবেদন পড়েছে ৮ হাজার ২৩১টি, বি ইউনিটে আবেদন পড়েছে ৭ হাজার ৪০১টি, এবং ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৪৮৫টি।
.png)
জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের ২৫টি বিভাগে মোট ১ হাজার ৫২০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন বরাদ্দ রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়।