ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভারতের ২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শিক্ষামেলার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ৫ জুলাই ২০২৩
ভারতের ২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শিক্ষামেলার আয়োজন
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের চারটি বিভাগে শুরু হতে যাচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’। ভারতীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার তথ্য নিয়ে এই শিক্ষামেলায় আয়োজন করবে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। মেলায় ভারতের ২৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। 

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আগামী ৭ ও ৮ জুলাই চট্টগ্রাম শহরের দ্য পেনিনসুলা হোটেল, ১০ ও ১১ জুলাই ঢাকার যমুনা ফিউচার পার্কে, ১৩ জুলাই খুলনা সিটি ইন হোটেলে এবং ১৫ জুলাই রাজশাহীর গার্ডেন রিভার ভিউ হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে। 

Advertisement

অ্যাফেয়ার্স এক্সিবিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, ভারতীয় উচ্চশিক্ষার অর্জনগুলোকে তুলে ধরাই হলো মেলার মূল উদ্দেশ্য।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো জনপ্রিয় কিছু কোর্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অফার করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ), শারদা ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, মানব রচনা ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, বিএমএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং, পিডিইইউ, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটি, এআই এমএস ব্যাঙ্গালোর, সিভি রমন বিশ্ববিদ্যালয়, আদিত্য গ্রুপ অব ইনস্টিটিউটস, পিম্পরি চিঞ্চওয়াড় বিশ্ববিদ্যালয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!