আন্তর্জাতিকভাবে খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) শুক্রবার তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।
এ বছর ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার ৮৫২ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন।
.png)
‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এই র্যাংকিং প্রকাশ করে থাকে। অ্যালপার ডগারের নিজস্ব ওয়েবসাইটে গত ১ এপ্রিল ২০২৩ সংস্করনে নতুন এ তালিকা প্রকাশিত হয়।
প্রসঙ্গত, শিক্ষা-গবেষণা-সংস্কৃতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি পরিলক্ষিত হলেও এডি সায়েন্টিফিক ইন্ডেক্সের আলোকে বিশ্ববিদ্যালয়টিতে বৃদ্ধি পায়নি গবেষক সংখ্যা। এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২২ এ ও শুধু ৪ জন গবেষক স্থান পেয়েছিলেন।