এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন শেষে এরই মধ্যে আসা শুরু হয়েছে। প্রাপ্ত খাতাগুলোর নম্বর এন্ট্রিসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। আশা করছি, আগামী আগস্টে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেয়া হবে।
.png)
উল্লেখ্য, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজারের বেশি চাকুরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।