ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ট্রেড ইনস্ট্রাক্টর পদে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ১৩ জুন ২০২৩
ট্রেড ইনস্ট্রাক্টর পদে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম ২য় বিভাগে (সমমান সি.জি.পি. ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-টেকনিক্যাল এডুকেশন/ডিপ্লোমা-ইন-ভোকেশনাল এডুকেশন/ডিপ্লোমা-ই টেক্সটাইল/কৃষি ডিপ্লোমা (তিন অথবা চার বছর মেয়াদি)। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্ৰহণযোগ্য হবে না।

প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। সেসিপ ওয়েবসাইট www.sesip.gov.bd এর ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ মেন্যুতে ক্লিক গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। 

Advertisement

প্রসঙ্গত, সারা দেশে সেসিপ পরিচালিত ৬৪০টি স্কুল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোতে ২৪৭টি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল এনটিআরসিএ। সম্প্রতি মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনটিআরসিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!