রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ফলাফল কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়েট, কুয়েট ও রুয়েটের ফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।
.png)
সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১ থেকে ১৩ হাজার ২৯০ পর্যন্ত, ‘খ’ গ্রুপে ১ থেকে ৭৯৭ পর্যন্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় যে যত তম হয়েছে, সেটিই সম্মিলিতভাবে তার মেধাস্থান।
চলতি বছর রুয়েট, কুয়েট ও চুয়েট সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ২৩১ টি। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে ৬ হাজার ৭৫৯, রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৮১ এবং কুয়েট কেন্দ্রে ৬ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তিন কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৩ দশমিক ২২ শতাংশ।