ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ববি ভলিবল টিম

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৮ মার্চ ২০২৩
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ববি ভলিবল টিম
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভলিবল দলের সদস্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

টান টান উত্তেজনায় ভরা শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভলিবল দল।

বুধবার বিকাল ৪টায় নলছিটি উপজেলা মাঠে এম. এ খান ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘আলো’ দলের বিপক্ষে ২-১ জয় পায় বরিশাল বিশ্ববিদ্যালয় দল।

তিন সেটের খেলায়  শুরুতে ‘আলো’ দল ১-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয় সেটে বরিশাল বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর খেলা উপহার দিয়ে ম্যাচে ফিরে আসে৷ তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়ায়ে বিশ্ববিদ্যালয় দল জয়লাভ করে।

Advertisement

ববি ভলিবল দলের অধিনায়ক কাজী সালমান বলেন, জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করা খুবই আনন্দের বিষয়৷ আমাদের আত্মবিশ্বাস ছিল, মনোবল ছিল এর জন্য প্রথম সেট হারার পরেও আমার জয়ী হয়েছি। দলীয় পারফরমেন্স ঠিক থাকলে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি।

উল্লেখ্য, এম এ খান লিমিটেড এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ভলিবল দলসহ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে৷ আগামী শনিবার ববি ভলবল দলের পরবর্তী খেলা ‘এম খান’ এর সঙ্গে, যেটি বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!