এসব বিষয় মাথায় রেখে এবার মেয়ে শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটি বিশ্ববিদ্যালয়। ভারতের কেরালার এই বিশ্ববিদ্যালয়টি ছয় মাস পর্যন্ত ছুটি দেবে বলে জানিয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ১৮ বছরের বেশি বয়সী ছাত্রীদের জন্য ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে ভারতের কেরালার রাজ্য-চালিত কেরালা বিশ্ববিদ্যালয়। ঋতুস্রাবের কারণে ক্লাসে মেয়ে শিক্ষার্থীদের বার্ষিক হাজিরা কমিয়ে ৭৩ শতাংশ করার বিষয়ে রাজ্য সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়ার কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি।
.png)
টাইমস অব ইন্ডিয়া বলছে, মেয়ে শিক্ষার্থীরা এখন থেকে ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। কোনো শিক্ষার্থী ছুটিতে গেলে ছুটি শেষে আবার ভর্তি না হয়েই ক্লাস শুরু করতে পারবে।
কেরালার রাজ্য-চালিত বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট জানিয়েছে, কোনো শিক্ষার্থী মাতৃত্বকালীন ছুটিতে যেতে চাইলে আবেদনকারীর মেডিকেল রেকর্ড যাচাই করার দায়িত্ব থাকবে কলেজের অধ্যক্ষদের ওপর। পাশাপাশি ছুটি শেষ হলে, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই তাদের ফের ক্লাসে যোগদানের অনুমতি দেওয়া যাবে।