বুধবার (১ মার্চ) ও বৃহস্পতিবার (২ মার্চ) দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বাঁধনের ব্লাড গ্রুপিং বুথ থেকে বিনামূল্যে নিজের ব্লাড গ্রুপ জানা যাবে। পাশাপাশি সদস্যফর্ম সংগ্রহ করে রক্তদান কর্মসূচিতে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রক্ত পরীক্ষা করতে আসা গণিত বিভাগের এক শিক্ষার্থী জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটা ভালো উদ্যোগ। অধিকাংশ সময় দেখা যায়, আমরা নিজেরা নিজের রক্তের গ্রুপ জানি না। যেটা খুবই দুঃখজনক। বাঁধনের এমন আয়োজনে শিক্ষার্থীরা রক্তদানের উৎসাহিত হবে।
.png)
সদস্য ফরম নেওয়া একাউন্টিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম নবীর এর সঙ্গে কথা হলে তিনি বলেন, রক্ত দিয়ে কাউকে সাহায্য করাটা আমি মনে করি গর্বের। আমার রক্তের মাধ্যমে একটি জীবন বাঁচবে এই অনুপ্রেরণার জন্য মূলত সংগঠনটির সঙ্গে যুক্ত হতে চাচ্ছি।
প্রসঙ্গত, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে সংগঠনটির শতাধিক রক্তদানকারী কর্মী রয়েছে। যারা প্রতিনিয়ত রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছে।