ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২ মার্চ ২০২৩
হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার
শাহপরান থানা। ফাইল ছবি

সিলেটে হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত শর্মী রানী দক্ষিণ সুরমা জালালপুর ইউপির শতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

ওসি আরো বলেন, নিহত তরুণী ওই মহিলা হোস্টেলের দ্বিতীয় তলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!