ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেঙ্গুতে আক্রান্ত ববি শিক্ষার্থীর মৃত্যু

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত ববি শিক্ষার্থীর মৃত্যু
রাকিবুল হাসান- ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের মো. রাকিবুল হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাকিবুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী ৷

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়। রাকিবুল সরকারি বিএল হাইস্কুল, সিরাজগঞ্জ থেকে এসএসসি এবং উল্লাপাড়া সাইস কলেজ থেকে এইচএসসি পাশ করে।

Advertisement

রাকিবুলের সহপাঠী সূত্রে জানা যায়, বরিশালে থাকা অবস্থায় রাকিবুলের জ্বর হয়েছিল। তখন কোনো হাসপাতালে ভর্তি না হয়ে ফার্মেসী থেকে এনে সাধারণ জ্বরের ওষুধ খেয়েছিল। অল্প কয়েকদিন পর বাড়ি চলে যায়। 

আরেক সহপাঠী বলেন, আমরা আজ জুম্মার নামাজের পর রকিবুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করবো।

এদিকে রাকিবুল হাসানের এমন অকাল মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!