এতে গুচ্ছ পদ্ধতিতে এ, বি এবং সি ইউনিটে প্রথম মেধাতালিকা থেকে সপ্তম মেধাতালিকা এবং প্রথম গণবিজ্ঞপ্তিতে ভর্তি শেষে মোট আসন ফাঁকা রয়েছে ২০২টি।
.png)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ১৫২টি, বি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ২৯টি এবং সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ২১টি।
বিজ্ঞপ্তি সূত্রে, এ ইউনিটে ৩০০১ থেকে ৫০০০, বি ইউনিটে ১৭০১ থেকে ২২০০, সি ইউনিটে ১৫০১ থেকে ২০০০ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে (যাদেরকে এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট অফার করা হয়নি)।
আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি তারিখ সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে বলা হয়েছে।
সাক্ষাৎকারের জন্য প্রযোজ্য:
১। ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের চয়েস ফরম সঙ্গে আনতে হবে।
২। সাক্ষাৎকারে উপস্থিত না হলে উপরোল্লিখিত মেধাক্রমসীমার মধ্যস্থিত কোনো শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির জন্য বিবেচিত হবে না।
৩। মেধা তালিকার ভিত্তিতে নির্ধারিত বিভাগে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত হবে।
৪। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখ সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৪টার মধ্যে এ্যাডমিশন গাইডলাইন (ভর্তি ফরম পূরণ, ফি প্রদান, কাগজপত্র জমা দেওয়া) অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫। ১৬ ফেব্রুয়ারির পরে ভর্তির জন্য নির্ধারিত আসন শূন্য থাকা সাপেক্ষে সাক্ষাৎকার প্রদত্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, এক ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয়েছে এবং এবছর থেকে ৫ বিভাগে ৫০টি আসন বাড়িয়ে ১৪৯০টি আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bu.ac.bd) পাওয়া যাবে।