ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ বা ২০২০-২১ ভর্তি শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে পুনঃভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন (অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি নিশ্চিত করেছেন৷

বিজ্ঞপ্তি বলা হয়, যেসব শিক্ষার্থী প্রথম বর্ষের ক্লাসে অংশগ্রহণ করেছে কিন্তু প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদেরকে ১ম বর্ষে/১ম সেমিস্টারে ৪০ শতাংশ উপস্থিতি থাকা সাপেক্ষে এবং তাদের পুনঃভর্তির অনুকূলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ থাকা সাপেক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের মূল ভর্তি ফির সমপরিমাণ অর্থ ১৫,১৫০/- (পনের হাজার এক শত পঞ্চাশ) টাকা পরিশোধ করে ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রথম বর্ষে পুনঃভর্তি হতে হবে। উক্ত ফির সঙ্গে কর্তৃপক্ষ নির্ধারিত ল্যাব ফি পরিশোধ করতে হবে।

Advertisement

এবং যেসব শিক্ষার্থী প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তারা দ্বিতীয় বর্ষের ভর্তি ফির সমপরিমাণ অর্থ ২২০০/-(দুই হাজার দুই শত) টাকা পরিশোধপূর্বক পুনঃভর্তি হতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বে প্রদত্ত কোনো অর্থ সমন্বয় হবে না।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!