ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ইমেইল আইডি

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ইমেইল আইডি
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিসিয়াল ইমেইল আইডি। গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় এই আইডি পাচ্ছেন তারা।

বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে অফিসিয়াল ইমেইল আইডি প্রদান সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ইমেইল আইডি দেওয়া হয়। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ইমেইল আইডি দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এর ফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে অফিসিয়াল যোগাযোগ করতে পারবে। একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে।

Advertisement

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগও অনেক সহজ হবে। অ্যাকাডেমিক পাঠগ্রহণেও এই অফিসিয়াল ই-মেইল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।  

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!