ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পিচ্চির জন্য মন খারাপ ববির, এরই মধ্যে লন্ডনে যাচ্ছেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৩
পিচ্চির জন্য মন খারাপ ববির, এরই মধ্যে লন্ডনে যাচ্ছেন অভিনেত্রী
ববি

ঢালিউডের বর্তমান সময়ের নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি তিনি ‘মেঘনা কন্যা’ শিরোনামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে শীতে কাবু হয়ে যান তিনি। এরপরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন ববি।

এদিকে ববির ভিষণ মন খারাপ। তবে এবারের মন খারাপের বিষয়টি ভিন্ন। তার মা, বোন ও বোনের সন্তান গতকাল রাতে অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এজন্যই মন ভালো নেই বলে উল্লেখ করে ববি বলেন, গতকাল রাতে মা-বোন ও বোনের বাচ্চাটা অস্ট্রেলিয়া চলে গেছে। বিশেষ করে পিচ্চিটার জন্য মনটা খারাপ লাগছে। আবার অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। শরীরটাও এখনো পুরোপরি সুস্থ নয়। কাশিটা আছে। প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ।

ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন ববি। 

Advertisement

এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!