ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

পাবিপ্রবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ১০ ডিসেম্বর ২০২২
পাবিপ্রবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

২০১৭ সালের ৯ ডিসেম্বর দেশের দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ যাত্রা শুরু করে। এর আগে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি চালু ছিল।

শনিবার (১০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করে বিভাগটি। এবারের প্রতিপাদ্য ছিল ‘রিথিংকিং ট্যুরিজম’।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এ সময় উপাচার্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের বিভাগ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়েই কাজ করে সেই বিবেচনায় আমি বলবো আমাদের এই ছোট ক্যাম্পাসকে নিয়েও তোমাদের অনেক কিছু করার আছে। এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর ও পরিপাটি করতে তোমরা কাজ করবে। তোমার ক্যাম্পাস ও দেশের জন্য কিছু করে আইকন হয়ে থাকবে।

তিনি আরো বলেন, আমাদের নিজেদের মনের ভিতর থেকে শক্ত হতে হবে, যদি ভিতর থেকে শক্ত হতে না পারি তাহলে জীবনে এগিয়ে যেতে পারব না। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর কামাল হোসেন, বিভাগের চেয়ারম্যান শ্রাবণী বাগচি, বিভাগের শিক্ষক আশিকুর রহমান অভি এবং এস.এম. শাহেদুল আলম সাগর উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!