ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

অপরিচ্ছন্ন পরীক্ষা কেন্দ্র পরিচ্ছন্ন করল ‘গ্রিন ভয়েস’

পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২২
অপরিচ্ছন্ন পরীক্ষা কেন্দ্র পরিচ্ছন্ন করল ‘গ্রিন ভয়েস’
পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।

শনিবার (৩০ জুলাই) ভর্তি পরীক্ষা শেষ হওয়া পরবর্তী সময়ে এই অভিযান পরিচালনা করেন গ্রিন ভয়েসের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট। এ সময় তারা বিশ্ববিদ্যালয় গেট, টিচার্স ট্রেনিং কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফটকে থাকা দোকানগুলোর সামনের ময়লা পরিষ্কার করেন।

পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। ছবি: ডেইলি বাংলাদেশ

সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি সেহেতু আমাদের দায়িত্ব উচিত সবসময় আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। যেহেতু ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের আশে পাশের জায়গাগুলো অনেক বেশি অপরিচ্ছন্ন হয়ে পড়ে তাই আমরা ভর্তি পরীক্ষার দিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিই।

সংগঠনটির সদস্য ফাতিউর রহমান ডেইলি বাংলাদেশকে জানান, এই পরিবেশ আমাদের। এটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। ক্যাম্পাসে অনেক লোকের আগমন ঘটার কারণে চারপাশ অপরিচ্ছন্ন হয়ে আছে। চারপাশ পরিষ্কার করে ফেললে আমাদের নিজেদেরও যেমন ভালো লাগবে তেমনি আমাদের ক্যাম্পাসটাও সুন্দর দেখাবে।

পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। ছবি: ডেইলি বাংলাদেশ

এছাড়াও সকাল থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের সিট প্ল্যান দেখানো, খাবার পানি বিতরণ, মাস্ক বিতরণ করেছেন সংগঠনটি।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সকাল থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। ক্যাম্পাসের গেটে স্টল বসিয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, মোবাইল ও ব্যাগ রাখা, খাবার পানি, মাস্ক বিতরণ করেছেন বিভিন্ন সংগঠন। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সংগঠনগুলোর এসব কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!