ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

বছরে ১২ লাখ টাকার বৃত্তি দেয় জাপানের যে বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন ডেস্ক   
প্রকাশিত: ১৩:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২২
বছরে ১২ লাখ টাকার বৃত্তি দেয় জাপানের যে বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

দেশের বাইরে পড়াশোনা করতে গেলে সবার আগেই ভাবতে খরচাপাতি নিয়ে। তবে এ ক্ষেত্রে বিদেশি অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের জন্য এনে দেয় সুবিধাজনক স্কলারশিপ। এই স্কলারশিপ পেয়ে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। আরো সুযোগ পায় দেশে ছেড়ে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার বিভিন্ন ডিগ্রি নেয়ার। এমনই এক স্কলারশিপ দিচ্ছে ‘হাক্কাইডো বিশ্ববিদ্যালয়’। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পেয়ে থাকেন স্বাস্থ্যবীমার সুবিধাসহ অন্যান্য সুবিধা। 

এটি সূর্যোদয়ের দেশ জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি জাপানের হাক্কাইডোর সাপোরো শহরে ১৯১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। গবেষণা আর পড়াশোনার মানের দিক থেকে এটি জাপানের পঞ্চম বিশ্ববিদ্যালয়। বাইরের শিক্ষার্থীদের দৃষ্টি বাড়াতে এই বিশ্ববিদ্যালয়ে চালু আছে ‘ম্যাক্সট’ জাপানিজ স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা দুই বছরের স্নাতকোত্তর ও তিন বছরের পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। 

এছাড়াও কোনো রকম টিউশন ফি দিতে হয় না। দেয়া হয় স্বাস্থ্য ও যাতায়াত সুবিধা। হাক্কাইডো বিশ্ববিদ্যালয় এবার ২০২২ শিক্ষাবর্ষের স্কলারশিপ চালু করেছে। যারা দেশটিতে স্নাতকোত্তর এবং পিএইচটি ডিগ্রি অর্জন করতে চান তারা আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।     

সুযোগ-সুবিধা:

- বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
- প্রতিমাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা পাবেন ১ লাখ ৭ হাজার টাকা।
- প্রতিবছরে ১২ লাখ ৮৪ হাজার টাকা পাবেন।
- যাতায়াত সুবিধা প্রদান করা হবে। যার মাধ্যমে বিভিন্ন জায়াগায় যাতায়াত সুবিধাও পেয়ে যাবেন শিক্ষার্থীরা। 
- স্বাস্থ্যবীমা প্রদান করা হবে। দেশটিতে পড়াশোনার করতে এসে বিদেশি শিক্ষার্থীরা যেনো স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার মুখোমুখি না হতে হয় তাদের জন্য এই স্বাস্থ্যবীমা।

যোগ্যতা:

- স্নাতকোত্তরে জন্য শিক্ষার্থীর স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে।
- বৃত্তিটি প্রাপ্তির জন্য একাডেমিকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
- পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
- ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদনে যা লাগবে:

- আবেদনকারীর সিভি।
- আবেদনকারীর পাসপোর্ট
- রেফারেন্স লেটার।
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- স্টেটমেন্ট অব পারপাজ।
- রিসার্চ প্রপোজাল।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!