ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২ জানুয়ারি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন শিক্ষাবর্ষের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন শিক্ষাবর্ষের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আটটি বিভাগের বিএফএ (সম্মান) সমন্বিত ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হয় এই শ্রেণি কার্যক্রম। 

শনিবার (১ জানুয়ারি) চারুকলা অনুষদের নবনির্মিত ওসমান জামাল মিলনায়তনে বেলা ১১টায় অনুষদের সবগুলো বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র ২০ টাকায় ‘এক সমুদ্র’ সুখ

ওরিয়েন্টেশনে অনুষদের আটটি বিভাগের ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা মোট ১১৭ জন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

ওরিয়েন্টেশন ক্লাসের ব্যাপারে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, আমরা অনুষদের আটটি বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে ওরিয়েন্টেশন করেছি। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী এক তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই ওরিয়েন্টেশন নিয়েছি। শিক্ষক শিক্ষার্থীদের পরিচিতির পাশাপাশি অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সব শিক্ষক উপস্থিত ছিলেন। আজ থেকে অনুষদভুক্ত বিভাগগুলোর নিয়মিত ক্লাস হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!