যেভাবে বৃত্তি পাবেন ঢাবির কলা অনুষদের শিক্ষার্থীরা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে কলা অনুষদভুক্ত ১৭টি বিভাগের নিয়মিত, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের দুই ক্যাটাগরিতে বৃত্তির জন্য নির্বাচন করা হবে। ক্যাটাগরি-১ হলো মেধাবৃত্তি। এতে বৃত্তির সংখ্যা ১৭টি। এতে বৃত্তির পরিমাণ আট হাজার টাকা। বৃত্তির সংখ্যা ১৭টি। আর ক্যাটাগরি-২ এ সাধারণ বৃত্তি। এতে বৃত্তির পরিমাণ পাঁচ হাজার টাকা ও বৃত্তির সংখ্যা ১২০টি।
এই বৃত্তি পেতে নিজ নিজ বিভাগীয় অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে কলা অনুষদ অফিসের সংরক্ষিত বাক্সে ২২ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
২২ তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃত্তির জন্য প্রয়োজনীয় তথ্য:
মেধাবৃত্তির ক্ষেত্রে প্রার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষায় সংশ্লিষ্ট বিভাগে সর্বোচ্চ সিজিপিএ থাকতে হবে। তবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।
মেধাবৃত্তি কলা অনুষদের প্রতিটি বিভাগে একটি করে মোট ১৭টি বৃত্তি প্রদান করা হবে।
সব বৃত্তির ক্ষেত্রে অনুষদের বৃত্তির নীতিমালা অনুসরণ করা হবে।
ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২–এর জন্য পৃথক আবেদনপত্র জমা দিতে হবে।
একজন শিক্ষার্থীর দুটি বৃত্তির আবেদন করলেও কেবল একটি বৃত্তি পাবেন।
বৃত্তির আবেদনপত্রের ফটোকপি গ্রহণযোগ্য।