ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

এনআইডি ছাড়া দ্বিতীয় ডোজ পাবে না শাবিপ্রবি শিক্ষার্থীরা 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ১৬ নভেম্বর ২০২১
এনআইডি ছাড়া দ্বিতীয় ডোজ পাবে না শাবিপ্রবি শিক্ষার্থীরা 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চেতন্য ৭১ ভাস্কর্য।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারে এনআইডি কার্ড ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে অনেক শিক্ষার্থী প্রথম ডোজ টিকা দিলেও দ্বিতীয় ডোজ টিকা এনআইডি কার্ড ছাড়া দিতে পারবে না। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্যটি জানান।

তিনি বলেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র দিতে হবে। এজন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিবন্ধন করে প্রক্টর বরাবর প্রয়োজনীয় তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে বসবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের বুথ। ক্যাম্পাসে নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে যথাসময়ে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী এনআইডি দিয়ে মেডিকেল সেন্টার থেকে টিকার প্রথম ডোজ নিয়েছে তারা চাইলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল বা নির্ধারিত কেন্দ্র থেকে ফাইজারের দ্বিতীয় ডোজ নিতে পারবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নির্দেশে ১৬ অক্টোবর থেকে টানা ৮ দিনে ১৭১৭ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। বাদ পড়া শিক্ষার্থীদের গত ১৪ নভেম্বর আবার টিকা গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ৩৪ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!