ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ 

গাজীপুর প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:৪০, ১৭ ডিসেম্বর ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এসএমএস ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUH3Exam Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করলে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফল জানা যাবে।

Advertisement

উল্লেখ্য, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে গ্রহণ করা সম্ভব হয়নি, তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা শিগগিরই গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!