ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ভিপি নুরের পদত্যাগ চাইলেন এজিএস সাদ্দাম

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৯
ভিপি নুরের পদত্যাগ চাইলেন এজিএস সাদ্দাম
ছবিঃ ডেইলি বাংলাদেশ

দুর্নীতির দায়ে অভিযুক্ত ডাকসুর ভিপি নুরুল হক নুরের পদত্যাগ চেয়েছেন এজিএস সাদ্দাম হোসেন। 

রোববার বেলা ১১টায় ডাকসু ভবনে এক্ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, ভিপি নুরের অপকর্ম গোপন করা ও তার সংগঠনের বিস্তৃতির জন্য যদি পুনরায় সাজানো আন্দোলন-আন্দোলন খেলার ক্ষেত্র তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়, তাহলে প্রশাসনের নিকট আহ্বান থাকবে কঠোর হস্তে তা দমন করার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে ডাকসু কোনোমতেই কালক্ষেপন করবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।  

তিনি আরো বলেন, নাটকবাজ থেকে দুর্নীতিবাজে পরিণত হয়েছেন ভিপি নূর। এখন শাহবাগ থানায় মামলা করার চেষ্টা করে মামলাবাজ ভিপিতে পরিণত হয়েছেন। দুর্নীতির বিষয়টি আড়াল করার জন্য সিম্প্যাথি করার চেষ্টা করা হচ্ছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যদি বিনষ্ট করার চেষ্টা করার পাশাপাশি শিক্ষার্থীদের জিম্মি করে যদি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!