[ অর্থনীতি ]
চীনের দুই স্টক এক্সচেঞ্জকে নিটা একাউন্ট খোলার অনুমতি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিটা অ্যাকাউন্ট (বিদেশ থেকে পাঠানো অর্থ টাকায় রূপান্তরের বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বিনিয়োগের সাড়ে নয়শ কোটি টাকা পাবে ডিএসই। টাকা পাওয়ার পরই ব্রোকারদের মধ্যে তা বণ্টন করা হবে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ ব্যাংক কৌশলগত শেয়ার বিক্রির ক্ষেত্রে অর্থ লেনদেনে নিটা অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির কারণে চীনা স্টক এক্সচেঞ্জ দুটি বন্ধ থাকায় তাদের বিষয়টি অবহিত করা যায়নি। সোমবার বিষয়টি জানানোর কথা রয়েছে।
চুক্তি অনুযায়ী ডিএসইর ১০ টাকা অভিহিত মূল্যের ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫ শেয়ার কিনতে ৯৪৬ কোটি ৯৮ লাখ টাকা মূল্য দেবে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ। প্রতিটি শেয়ার তারা ২১ টাকা দরে কিনছে।
ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!