ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

দর পতনের শীর্ষ দশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৭, ২৭ আগস্ট ২০১৮
দর পতনের শীর্ষ দশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে দর পতনের শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮.৪৩ শতাংশ বা ৩ টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৩৯ বারে কোম্পানির ৬ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩৪ শতাংশ বা ২ টাকা  কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৫ বারে কোম্পানির ৭৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৩ হাজার টাকা।

দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড, সায়হাম টেক্সটাইল, রুপালী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্রিক্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!