[ অর্থনীতি ]
দর বৃদ্ধির শীর্ষ দশ
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭৫৮ বারে ৯ লাখ ২২ হাজার ২৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৬ লাখ টাকা।
এ তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। সোমবার কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ১৫৭ বারে ৮ লাখ ৯৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করে এ কোম্পানিটি। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, বেক্সিমকো, এসকে ট্রিমস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এমটিবি,ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা ও ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!