সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১১১ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মোট লেনদেনে অংশ নেয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
প্রধান মূল্য সূচক-ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২২৭ পয়েন্টে। এ পুঁজিবাজারে মোট লেনদেনে অংশ নেয়া ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে