বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে জানায়, এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর স্থিতিশীল আছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৩২ ডলার ৬৯ সেন্টে। ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯২৯ ডলার ১০ সেন্টে।
এ প্রসঙ্গে এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান তেন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে চাকরির প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেটা মাথায় রেখে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।
.png)
এদিকে গত সপ্তাহে বেকারত্ব প্রতিবেদনে দেখা গেছে, গত জুনে বিগত আড়াই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে কর্মচারীদের মজুরি প্রবৃদ্ধি বেড়েছে। এতে মার্কিন শ্রমবাজার আঁটসাঁট রয়েছে।
গত মে’র শুরুতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছিল ২০৭০ ডলার। ইতিহাসে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ধাতুটির রেকর্ড দর ২০৭৫ ডলার। সেই থেকে এখন পর্যন্ত স্বর্ণের দরপতন ঘটেছে ৭ শতাংশেরও বেশি।
চলতি মাসে সুদের হার বাড়ার শঙ্কায় চাপে পড়ে স্বর্ণ। কারণ ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে দুঃসময়ের মধ্যে ধাতুটি।
সিএমসি মার্কেটের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক মাইকেল হিউসন বলেন, আগামী কিছদিন স্বর্ণের দাম ১৯০০ থেকে ১৯৪০ ডলারের মধ্যে থাকতে পারে। তবে সময় গড়ানোর সঙ্গে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।