ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা থেকে অপহৃত কিশোরী সোনাগাজীতে উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ৯ জুলাই ২০২৩
ঢাকা থেকে অপহৃত কিশোরী সোনাগাজীতে উদ্ধার
ফাইল ফটো

ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইব্রাহিম রাজু, তার বাবা আবুল হোসেন ও ভগ্নিপতি নূর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে ইব্রাহিম ঢাকার চকবাজার থানার ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঐ এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে তার নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজী নিজ বাড়িতে নিয়ে যান।

Advertisement

এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা করেন। রোববার ভোরে পুলিশ কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান বলেন, কিশোরীকে সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হবে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!