রোববার বিকেল ৪টার দিকে ধুবনি গ্রামের তিস্তা নদীর ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঐদিন সকাল ৮টার দিকে ঐ গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দু’জন হলেন, উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক ও মৃত জুলাই শেখের ছেলে আহিদুল।
.png)
স্থানীয়রা জানান, ১৫-১৬ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে শফিকুল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনকে উদ্ধারের কাজ চলছে।