ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ৩০ জুন ২০২৩
সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম নামে (১৫) এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় সিয়ামের বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়স্বজনকে জানায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানে তারা ঘটনাস্থলে আসে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার। তিনি জানান, ওই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের একটি ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ঐ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!