ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের এক সপ্তাহ পর ব্রিজের নিচে মিলল মরদেহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২৬ জুন ২০২৩
নিখোঁজের এক সপ্তাহ পর ব্রিজের নিচে মিলল মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে নিখোঁজের এক সপ্তাহ পর সাকিব হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাতাজীহাট-বর্ষাইল পাকা সড়কের ভূবন নামক স্থানে ব্রিজের নিচে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব হোসেন জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও ফতেপুর মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সাকিব নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করছিলেন। সোমবার সকালে পার্শ্ববর্তী উপজেলা বদলগাছীর মাতাজীহাট-বর্ষাইল পাকা সড়কের ভূবন নামক স্থানে একটি ব্রিজের নিচে ডোবায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করা হয়।

Advertisement

বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাকিবের পরিবারের লোকজন তার মরদেহটি শনাক্ত করেছেন। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!