বাড়ির মালিক শঙ্কর চন্দ্র বলেন, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে ডাকাত দলের ৬ জন সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা আমাকে লাঠিসোটা দিয়ে মারপিট করে দুই হাত বেঁধে দেশীয় অস্ত্র চাকু ও হাঁসুয়ার মুখে জিম্মি করে রাখেন। এরপর আমার স্ত্রী ও ছেলের বউকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রী ও ছেলের বউয়ের কান ও গলায় থাকা স্বর্ণসহ বাড়িতে থাকা ২ ভরি ১৩ আনা স্বর্ণ ও নগদ ৬৮ হাজার ৫০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)