ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৬, ৯ আগস্ট ২০২০
আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়লো
ছবি- সংগৃহীত

আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি পাবেন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান কোভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে, সে লক্ষ্যে ঋণ/লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে। এর আগে এই সময়সীমা ছিল ২৫ শতাংশ।

Advertisement

গত ৩০ জুন চলমান সংকট বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে ঋণ পুনর্গঠনের সময় বাড়ানোর প্রস্তাব দেয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসি)। তখন কেন্দ্রীয় ব্যাংক ৫০ শতাংশ সময় বাড়ানোর সুযোগ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছিল। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার সময় বাড়িয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/আরএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!