ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দিনমজুরকে দেড় কোটি টাকা কর দেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ১৭ জানুয়ারি ২০২০
দিনমজুরকে দেড় কোটি টাকা কর দেয়ার নির্দেশ
ফাইল ছবি

বস্তির বাসিন্দা দিনমজুর ভাউসাহেব আহেরি। পরিবারসহ কষ্টের মাঝে জীবন চালান তিনি। তবে তাকেই দেয়া হলো বাংলাদেশি মুদ্রা হিসেবে দেড় কোটি টাকা কর জমা দেয়ার নোটিশ। এ নোটিশ দেখে শুধু তার নয়, প্রতিবেশীদের চোখও ছানাবড়া।

ভারতের মুম্বাইয়ের কল্যাণ এলাকার একটি বস্তিতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেছেন দিনমজুর আহেরি।

দেশটির আয়কর দফতর জানায়, ২০১৬ সালে একটি বেসরকারি ব্যাংকে ৫৮ লাখ টাকা জমা রাখেন আহেরি। এর ভিত্তিতেই ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর আয়কর দফতর থেকে কোটি টাকা জরিমানা করে নোটিশ পাঠানো হয়। এ নোটিশ দেখে তারসহ প্রতিবেশীদের চোখ কপালে উঠে। ওই সময় বিষয়টি এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় আয়কর দফতরে জালিয়াতির বিষয়টি জানান তিনি।

দিনমজুরের দাবি, তার আধার, প্যান ও ভোটার কার্ডের ছবি জালিয়াতি করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার সময় টাকা রাখা হয়েছিল।

তবে এবার আহেরির কাছে এসেছে দেড় কোটি টাকা কর জমা দেয়ার নোটিশ। তাই থানায় দ্বারস্থ হতে ভুলেননি তিনি। এরইমধ্যে ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!