ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ১ জানুয়ারি ২০২৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ২৬ ও ঢাকার বাইরে ৫৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ছয়জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

Advertisement

এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত তিন লাখ ২১ হাজার ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!