প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৪৫ জন। আর এ নিয়ে ডেঙ্গুতে এক হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে।
.png)
স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালে ভর্তি হওয়া ১১০ জনের মধ্যে ঢাকা সিটির ২৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এদিকে চলতি বছর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৮ হাজার ৩৭৭ জন। মারা গেছেন ১ হাজার ৭০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৭৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৭২৩ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।