ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ১২ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৩২
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৩ জনের ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। একই সঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisement

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪০ হাজার ৮০২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ২৮৯ জন। ঢাকায় ৩৬ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে ৩৫ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!