ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রকৌশলী নিহত 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২৭ ডিসেম্বর ২০১৯
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রকৌশলী নিহত 
নিহত প্রকৌশলী শোভন

চট্টগ্রাম মহানগরীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান শোভন নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম ওয়াসায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে মহানগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হাসান শোভন চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা। তিনি চট্টগ্রামের খুলশীতে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, কর্মস্থলে কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে ভাড়া বাসায় ফিরছিলেন শোভন। মোটরসাইকেলটি মহানগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে পৌঁছালে বিপরীতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই শোভন মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!