[ খবর ]
চট্টগ্রামে আরো ১৫৬ জনের করোনা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আরো ১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ৯৬২ জন হলো।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ৫২৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৫৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৭ জন। মারা গেছেন ৯৫ জন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!