ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২২ নভেম্বর ২০২৬
বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু
ডেইলি বাংলাদেশ

হালকা বৃষ্টি, বাতাস ও শীতল আবহাওয়া উপেক্ষা করে নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। 

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সাথে পরীক্ষায় অংশ গ্রহন করে। 

জানা গেছে, ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ৫৮৩ জন শিক্ষার্থী এ বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে।


বৃহস্পতিবার সকাল থেকে আকাশে মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাস বইছিল। তবে বৈরী এই আবহাওয়া শিক্ষার্থীদের মনোবলে কোনো চিড় ধরাতে পারেনি। নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন আগ্রহ ও উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, প্রতিকুল পরিবেশের মধ্যেও শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন পড়াশোনার প্রতি তাদের গভীর আগ্রহেরই বহিঃপ্রকাশ। 

বিদ্যালয় কর্তৃপক্ষ তথ্যমতে, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই বার্ষিক পরীক্ষা চলবে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল বব্যস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!