ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ৫ দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিল বিএম সাবাব ফাউন্ডেশন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২০ নভেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে ৫ দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিল বিএম সাবাব ফাউন্ডেশন
নালিতাবাড়ীতে ৫ দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিল বিএম সাবাব ফাউন্ডেশন। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিএম সাবাব ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ছালুয়াতলা দাখিল মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, ছালুয়াতলা দাখিল মাদ্রাসার সুপার মো. মতিউর রহমান, সাংবাদিক আব্দুল মোমেন, স্বেচ্ছাসেবী মোহাম্মদ আলী ও সাঈদুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকরা।

আর্থিক সংকটের কারণে যাতে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!