ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জে চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ৪

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৮ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জে চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ৪
দেওয়ানগঞ্জ চোর চক্রের আটককৃত ৪জন।

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরে চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল ফোন ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল মিয়া (২৪), ইনছার আলীর ছেলে ইব্রাহিম মিয়া (২৭), শহিদ মিয়ার ছেলে আবু তালেব (৩৫) ও গুনাই শেখের ছেলে ছাইনুল (৪০)।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর দেওয়ানগঞ্জ পৌরসভার উত্তর কালিকাপুর এলাকায় শিহাব হোসেন ও মুন্নি আক্তারের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নামে। পরে চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল ফোন ও ব্যাটারি উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!