ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে সাত শিক্ষার্থীকে প্রণোদনার চেক দিল বিআরডিবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
নড়াইলে সাত শিক্ষার্থীকে প্রণোদনার চেক দিল বিআরডিবি
প্রণোদনার চেক তুলে দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মণ্ডলসহ অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্য ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাত শিক্ষার্থীর মধ্যে প্রণোদনার চেক এবং ৭৭ শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ও ইরেসপো প্রকল্প, বিআরডিবির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ কে এম কামরুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমার।

এতে বক্তব্য দেন নড়াইল জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, বিএম লিয়াকত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাত শিক্ষার্থীর হাতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ৭৭ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!