ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ১৩ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন।  ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

জাতীয়তাবাদী ছাত্রদলের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসীম উদ্দিন কমিশনার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন ও জসীম উদ্দিন ভেন্ডার।

এ ছাড়া উপস্থিত ছিলেন কামরান সরোয়ার্দি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্যসচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি ও শফিকুল ইসলাম শিমুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশাসহ স্থানীয় নেতাকর্মীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের মুখোমুখি হয় হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে বারইয়ারহাট কলেজ মাঠে স্থানীয় কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!