ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ পুলিশ, শ্রেষ্ঠ এসপি তারিকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১২ অক্টোবর ২০২৬
রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ পুলিশ, শ্রেষ্ঠ এসপি তারিকুল ইসলাম
নওগাঁ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে প্রথম, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অভিন্ন মানদণ্ডে এসব কার্যক্রমের মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি অর্জন করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন অপরাধ প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং নওগাঁবাসীর সহযোগিতার ফল।

সভায় রাজশাহী রেঞ্জের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!