ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১০ অক্টোবর ২০২৬
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ৬২০ মিটার দীর্ঘ সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা হঠাৎপাড়া পর্যন্ত সড়কটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।


বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (ক্যাফড্রিপ) আওতায় সড়কটির পুনর্বাসনকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী ফলকে উল্লেখিত তথ্য অনুযায়ী, সড়কটির চুক্তিমূল্য ১ কোটি ৬০ লাখ ২২ হাজার ১৯৬ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা কার্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।


উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ রানা , বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, প্রমুখ।


সড়কটি পুনর্বাসন করা হলে ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে এলাকাবাসী জানায়। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে সুবিধা বাড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ কমার পাশাপাশি আশপাশের গ্রামগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয়রা।


সংশ্লিষ্টদের আশা, প্রকল্পের কাজ শেষ হলে এলাকার গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!