ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া শিক্ষার্থীকে পুরষ্কৃত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৮ অক্টোবর ২০২৬
তজুমদ্দিনে নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া শিক্ষার্থীকে পুরষ্কৃত
তজুমদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুনকে পুরস্কৃত করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুন ।

তার এ সাফল্যের জন্য বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদরাসার শিক্ষক- কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে আয়শা আনজুম প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

পুরস্কার গ্রহণের পর বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম অনুভূতি প্রকাশ করে বলেন, এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আমাকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!